কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে কেন্দ্রে নেওয়া যাবে না : সাকি

রাজধানীতে গণতন্ত্র মঞ্চের গণসংযোগ ও লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
রাজধানীতে গণতন্ত্র মঞ্চের গণসংযোগ ও লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বিরোধী দল এবং দেশের অধিকাংশ মানুষের প্রবল মতামতকে উপেক্ষা করে সরকার নির্বাচনের নামে একতরফা প্রহসন মঞ্চস্থ করছে। জনগণ ইতোমধ্যেই এই তামাশা প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ জানুয়ারি জনগণ ভোটকেন্দ্রে যাবে না। এটা জেনেই সরকার সারা দেশে জোর করে মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছে এবং ত্রাসের সৃষ্টি করছে।

তিনি দাবি করে বলেন, এসব করে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে না। গণআন্দোলনের মধ্য দিয়ে জনগণ ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

‘একতরফা ভোট বর্জনের আহ্বানে’ শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টন থেকে বিজয়নগর পর্যন্ত গণতন্ত্র মঞ্চের গণসংযোগ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এসব কথা বলেন জোনায়েদ সাকি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

নেতারা জানান, ৩০ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভোট ডাকাতির ৫ বছর ও একতরফা ডামি নির্বাচনের প্রতিবাদে সমাবেশ ও গণমিছিল’ এবং নির্বাচন কমিশনকে লাল কার্ড প্রদর্শন করবে গণতন্ত্র মঞ্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X