কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

রিজভীর নেতৃত্বে রাজধানীতে লিফলেট বিতরণ

রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে তা বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর কাঁচাবাজার এবং আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

সকাল আটটার দিকে প্রথমে রামপুরা কাঁচাবাজার পরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শাহজাহানপুর কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এ সময় দোকানদার, সাধারণ মানুষ ও পথচারী এবং রিকশা-ভ্যান শ্রমিকদের হাতে লিফলেট তুলে দেন রিজভীসহ নেতারা।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, আজকে অবৈধ আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রেকে ব্যবহারের মাধ্যমে বিরোধী দল ছাড়াই একতরফা নির্বাচনের আয়োজন করেছে। ইতিমধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নিজেরাই নিজেরা সহিংসতা ঘটাচ্ছে। আজকে এই গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ ফের পাতানো নির্বাচনের দ্বারা ক্ষমতায় থাকতে প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে বাংলাদেশের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, যা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাস্কর বিষয়। কিন্তু দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন। যেটা ইতিমধ্যেই ডামি নির্বাচন হিসেবে উপাধি পেয়েছে।

রিজভী জনগণ ও দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মো. আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, কেন্দ্রীয় মহিলা দলের সহসম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহসাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহসাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, সহসাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, প্যাব’র সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দীন ইমন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ডা. প্রিন্স, আশরাফুল আসাদ, বরগুনা জেলা ছাত্রদলের সম্পাদক হৃদয়সহ নেতারা।

শাহজাহানপুর কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন শ্রমিকদলের মো.আনোয়ার হোসাইন, মো. সিদ্দিকুর রহমান মিন্টু, মো. জিল্লুর রহমান খান, মো. সুলতান মুন্সী, মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুর রহিম, মো. জসিম উদ্দিন, মো. লাভলু ঢালী, মো. নুরু, মো. আমীর, মো.আবদুল কুদ্দুস, মো. কাজল, মো. কাকন, মো. শাজাহান মাঝি, মো. জসিম, মো. হারুন, মো. আকাশ, মো. খলিল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X