কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বর্জনে প্রচারপত্র বিলি করেছে এবি পার্টি

নির্বাচন বর্জনে তৃতীয় দিনের মতো প্রচারপত্র বিলি করেছে আমার বাংলাদেশ পার্টি । ছবি : সংগৃহীত
নির্বাচন বর্জনে তৃতীয় দিনের মতো প্রচারপত্র বিলি করেছে আমার বাংলাদেশ পার্টি । ছবি : সংগৃহীত

৭ই জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তৃতীয় দিনের মতো প্রচারপত্র বিলি করেছে আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় একাত্তর চত্বর থেকে বিজয়নগর, সেগুনবাগিচা, কাকরাইলসহ রাজধানীর বিভিন্ন জায়গায় প্রচারপত্র বিলি করেছে দলটি। বিতরণের শুরুতেই বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা ও সহকারী সদস্য সচিব এম আমজাদ খান।

বিএম নাজমুল হক বলেন, দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার আজ হুমকির মুখে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে দলটি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে সেই আওয়ামী লীগ আজ গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারকে ভূলুণ্ঠিত করে নতুন বাকশাল কায়েমের পথ ধরেছে। এবি পার্টি এই ধরনের প্রহসনের নির্বাচন মানে না। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি আন্দোলন সংগ্রামে সব সময় থাকবে ইনশাআল্লাহ।

যুগ্ম সদস্য সচিব রানা বলেন, এবি পার্টি মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান করে। মানুষের অধিকার প্রতিষ্ঠাই এই পার্টির লক্ষ্য। আগামী ৭ জানুয়ারি কোনো নির্বাচন হচ্ছে না। এটা সরকারের লুটপাট অব্যাহত রাখতেই একটি একতরফা নির্বাচনী নাটক সাজানো হয়েছে। জনগণ এই নির্বাচনে অংশ নিবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির সহকারী সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, যুবপার্টির যুগ্ম সদস্য সচিব সুলতানা রাজিয়া, যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌসী আক্তার অপি, রিপন মাহমুদ, মশিউর রহমান মিলু, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি, সদস্য সচিব রনি মোল্লা, যাত্রাবাড়ী থানা সমন্বয়ক সিএম আরিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১০

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১১

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৪

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৫

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৬

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৭

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৮

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৯

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

২০
X