কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ক্ষমতা কুক্ষিগত করার চক্রান্ত করছে : এবি পার্টি

রোববার রাজধানীতে নির্বাচন বর্জনের দাবিতে প্রচারপত্র বিলির শুরুতে কেন্দ্রীয় কার্যালয় বিজয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। ছবি : কালবেলা
রোববার রাজধানীতে নির্বাচন বর্জনের দাবিতে প্রচারপত্র বিলির শুরুতে কেন্দ্রীয় কার্যালয় বিজয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। ছবি : কালবেলা

বিরোধীদের সমাবেশ পণ্ড করে নেতাদের কারাগারে পাঠিয়ে সাজানো নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা কুক্ষিগত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি পার্টি)।

রোববার (৩১ ডিসেম্বর) দলটি নির্বাচন বর্জনের দাবিতে প্রচারপত্র বিলির শুরুতে কেন্দ্রীয় কার্যালয় বিজয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা এ অভিযোগ করেন।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় একাত্তর চত্বর থেকে শুরু করে কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচাসহ গুরুত্বপূর্ণ এলাকায় প্রচারপত্র বিলি করে দলটি।

প্রচারপত্র বিলির শুরুতেই বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মজিবুর রহমান মঞ্জু বলেন, এই নির্বাচন লুটেরা আর কালোবাজারিদের নির্বাচন। বাংলাদেশের জনগণ কখনোই কোনো স্বৈরাচারের কাছে মাথানত করেনি। জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ।

কর্মসূচিতে আরও অংশ নেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, আমিরুল ইসলাম নুর, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, যুবপার্টি মহানগর দক্ষিণের সদস্যসচিব শাহিনুর আক্তার শীলা, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, স্মরণ চৌধুরী, রিপন মাহমুদ, মশিউর রহমান মিলু, ছাত্রনেতা হাসিবুর রহমান খান সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১০

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১২

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৩

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৬

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৮

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৯

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

২০
X