কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মৌচাকে সাবেক ছাত্রদল নেতাদের লিফলেট বিতরণ 

অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতারা। ছবি : কালবেলা
অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতারা। ছবি : কালবেলা

বিএনপির ডাকে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতারা। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে মৌচাক মার্কেট, আনারকলি সুপার মার্কেট, মালিবাগ আয়েশা শপিং কমপ্লেক্স এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণকালে ছাত্রদলের সাবেক নেতারা আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সাজানো নাটক অভিহিত করে সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারেক উজ জামান, শোয়েব খন্দকার, আশরাফুর রহমান বাবু, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম রানা, সাবেক সহসাধারণ সম্পাদক মাহবুব হোসেন সিকদার, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, কোয়েল হোসেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সহধর্ম বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান কাজল, সাবেক সদস্য নাজমুল রায়হান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি এবাদুল হক পারভেজ, দর্শন বিভাগের সাবেক সভাপতি আমিনুল হক খন্দকার কাকন, যুবদল কর্মী মানিকসহ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X