কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বছর হবে ‘স্বৈরাচার’ পতনের বছর : ফারুক

জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণের পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণের পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

নতুন বছর ২০২৪ সালেই ‘স্বৈরাচার’ পতন হবে বলে প্রত্যাশা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোট বর্জনের লিফলেট বিতরণের আগে এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দেখেন বাংলাদেশের ইতিহাস শুধু নয়, সারা পৃথিবীর ইতিহাসে আছে কোনো স্বৈরাচার চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে পারে না। কোনো স্বৈরাচার যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না সেই দল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণের বিজয় নিশ্চিত মনে রাখবেন। স্বৈরাচার ক্ষমতায় থাকবে না। আমাদের বিশ্বাস জনগণ আমাদের সাথে আছে। আজকে রোববার বিজয় দিন আসবেই। দ্বাদশ সংসদের নির্বাচন ‘একতরফা’ অভিহিত করে সাবেক বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, বাংলাদেশের মানুষ এই অবৈধ সরকারের অধীনে একদলীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না। বাংলাদেশের গ্রামে-গঞ্জে-পাড়া-মহল্লায় আমরা লিফলেট বিতরণ করে যে সাড়া পেয়েছি তাতে জনগণ বলেছে, ৭ জানুয়ারি আমরা আমাদের পরিবার নিয়ে, সন্তান নিয়ে আমরা ঘরে থাকব, ভোটকেন্দ্রে যাবো না, ভোটে অংশগ্রহণ করব না।

তিনি আরও বলেন, আমরা আজকে ষষ্ঠ দিন লিফলেট বিতরণ করে আপনাদের জানাতে চাই, এই সরকারের অধীনে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না এই কারণে যে, যারা আজকে বলছে যে, জনগণের কাছে গিয়ে লিফলেট বিতরণ করে আমরা (বিএনপি) নাকি পশ্চাৎপদ হচ্ছি। কিন্তু জনগণ বলতে শুরু করেছে যে, আগামী ৭ তারিখ আওয়ামী লীগ পশ্চাৎপদ হবে। আমরা বলতে চাই, বিএনপি ও সমমনা দল শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে ৭ জানুয়ারির একতরফা নির্বাচন বর্জন করবে ইনশাআল্লাহ।

জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীদের নিয়ে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ও তোপখানা রোডে পথচারী, দোকানদার, যানবাহনের যাত্রীদের হাতে ৭ জানুয়ারি ভোট বর্জনের লিফলেট তুলে দেন।

এ সময় কৃষকদলের খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, ওবায়দুর রহমান টিপু, শাহ আবদুল্লা্হ আল বাকী, ফজলে হুদা বাবুল, শাহাদাত হোসেন বিপ্লব, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক মিন্টু সওদাগর, রবিউল হোসেন রবি, নাঈম মমতাজী, দিপু হায়দার খান, শফিকুল ইসলামসহ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির নেতারা ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X