কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোট বর্জনের আহ্বানে বাঘারপাড়ায় টিএস আইয়ুবের লিফলেট বিতরণ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব লিফলেট বিতরণ করেন। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব লিফলেট বিতরণ করেন। ছবি : কালবেলা

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে ‘একতরফা’ ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে যশোরে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়েছে। বাঘারপাড়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের নেতৃত্বে এ গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়।

রোববার (৩১ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলার বন্ডবিলা, রায়পুর ও যোহুরপুর ইউনিয়নে ভোট বর্জনের আহ্বান জানিয়ে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

চতুর্থ ধাপের প্রথম দিনে লিফলেট বিতরণকালে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ হতে যাচ্ছে। গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনী তামাশা প্রত্যাখ্যান করতে হবে। ভোটারদের বলব, আপনারা এ নির্বাচনী তামাশার অংশ হবেন না। ৭ তারিখে ভোটকেন্দ্রে যাবেন না।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বাঘারপাড়া উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগেও বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে ভোট বর্জনের আহ্বানে গণসংযোগ ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন টিএস আইয়ুব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১০

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১১

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১২

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৩

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৪

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৫

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৭

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৮

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৯

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

২০
X