কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:১২ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

একতরফা নির্বাচন দেশকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে : রিজভী

মতিঝিল এজিবি কলোনি বাজারে লিফলেট বিতরণকালে রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
মতিঝিল এজিবি কলোনি বাজারে লিফলেট বিতরণকালে রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

একতরফা নির্বাচন দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকার আরও বেশি টাকা লুট করতে, বিদেশে টাকা পাচার করতে আবারও একতরফা নির্বাচন করতে চায়। তারা চায় বাংলাদেশকে আরও লুটপাট করতে। আপনারা দেখছেন একজন এমপি বাংলাদেশে থেকে টাকা লুট করে ইংল্যান্ডে কীভাবে টাকা পাচার করেছে, তারা এরকম পাচার করতে চায়।

ব্যাংক ডাকাতি ও জনগণের টাকা লুট করতে চায়, টাকা লুট ও পাচার করে তারা আরও বেশি সুখে থাকতে চায়। কিন্তু দেশ জাহান্নামে যাক, জনগণ জাহান্নামে যাক তাতে তাদের কিছু যায় আসে না।

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে তিনি আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে মতিঝিল এজিবি কলোনি বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এসব কথা বলেন।

রিজভী বলেন, অবৈধ সরকার জোর করে একতরফা নির্বাচন করে দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। দেশে কোনো নির্বাচন নেই, এখানে জনগণের ভোটাধিকার ও কথা বলার স্বাধীনতা নেই। এটি কোনো নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা মাত্র। আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, এ নির্বাচন বর্জন করুন,তাদের বিরুদ্ধে সবাই একসাথে রুখে দাঁড়ান।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের সাবেক সহসভাপতি শোয়ায়েব খন্দকার, মোহাম্মাদ আশরাফুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, যুবদলের মেহবুব মাসুম শান্ত, কামরুজ্জামান জুয়েল, রামপুরা থানা বিএনপির নীলুফার ইয়াসমীন নীলু, ছাত্রদলের সাবেক নেতা তারেক উজ জামান তারেক, ওমর ফারুক কাওসার, জসিম সিকদার রানা, যুবদলের সাবেক নেতা সোহেল আহমেদ, শওকত আরা উর্মি, কেন্দ্রীয় ছাত্রদলের ডা. তৌহিদুর রহমান আউয়াল, আজিজুল হক জিয়ন, মাজহারুল ইসলাম মারুফ, সাদেক মিয়া, জান্নাতুল নওরিন উর্মি, স্বেচ্ছাসেবক দলের ডা. মিজান রহমান, যুবদলের খসরু আহমেদ হিরণ, অ্যাডভোকেট এমদাদুল হক ইমরান, ঢাবি ছাত্রদলের মাসুদুর রহমান মাসুদ, রাজু আহমেদ, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সৈয়দা সুমাইয়া পারভীন, মৎস্যজীবী দলের ওমর ফারুক পাটোয়ারি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X