কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোট বর্জন করায় দেশবাসীকে এনডিপির অভিনন্দন

ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) লোগো।
ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) লোগো।

ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) বলেছেন, বাংলাদেশের সাহসী জনগণ সরকারের নানামুখী ভয়ভীতি ও চাপ সত্ত্বেও একতরফা-ডামি নির্বাচনের ভোট বর্জন করেছে। এর মধ্য দিয়ে জনগণ প্রমাণ করেছে, এই জাতি কখনো অন্যায় ও সন্ত্রাসের কাছে নতি স্বীকার করে না। এছাড়া জনগণের এই ভোট বর্জনের মধ্য দিয়ে আজ সারা বিশ্বের সামনে সরকারের নির্বাচনী তামাশাও উন্মোচিত হয়েছে।

রোববার (০৭ জানুয়ারি) রাতে এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তারা।

বিবৃতিতে এনডিপির শীর্ষ নেতারা বলেন, বিএনপিসহ বিরোধী দলগুলোর আহ্বানে সরকারের নীল নকশার একতরফা ভোট বর্জন করে জনগণ প্রমাণ করেছে, তারা এই সরকারকে আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।

নেতারা আরও বলেন, এতে আরও প্রমাণিত হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। ‘একতরফা’ ভোট বর্জন করায় তারা দেশবাসীকে অভিনন্দন জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X