ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৫:০৬ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘গুন্ডামি-মাস্তানিতে রাজনৈতিক দলের জনপ্রিয়তা অর্জিত হয় না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। ছবি : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, গুন্ডামি আর মাস্তানির মাধ্যমে কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তা অর্জিত হয় না।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাড. মতিউর রহমান আকন্দ বলেন, আওয়ামী লীগের এই চরিত্রের কারণে আজকে জনগণ তাদের বিপক্ষে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ মাস্তানি, চাঁদাবাজি আর মানুষের অধিকার হরণকারি দলে পরিণত হয়েছিল বলেই সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। আগামী দিনে সরকারে যাওয়ার মত আসন লাভ করবে ইনশাল্লাহ।

তিনি বলেন, তিনটি ক্ষেত্রে জামায়াতে ইসলামীর অবদান অনেক বেশি। কেয়ারটেকার সরকার পদ্ধতি দিয়েছিল জামায়াতে ইসলামী। আজকে সকল রাজনৈতিক দল সেদিকেই ফিরে আসছে। স্বাধীনতার ৫৩ বছর পর স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশে নতুন সুযোগ এসেছে। আমাদের সেই সুযোগ কাজ লাগাতে হবে। প্রত্যেক মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামীউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য আবদুল করিম, মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের মহনগর সহ সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খানসহ কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক থানা শাখার আমির।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X