কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:১৮ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রিজভীর নেতৃত্ব ঢাকায় কালো পতাকা মিছিল

রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকায় কালো পতাকা মিছিল হয়েছে। ছবি : কালবেলা
রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকায় কালো পতাকা মিছিল হয়েছে। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকায় কালো পতাকা মিছিল হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর শান্তিনগর বাজার থেকে কাকরাইল সড়ক অভিমুখে মিছিলটি হয়। এ সময় নেতার্কীরা হাতে কালো পতাকা উঁচিয়ে সরকারের পদত্যাগ ও সংসদ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে রাজধানীতে এই কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপিসহ মিত্র দল এবং জোটগুলো। তবে আজ ঢাকা মহানগরীর ৭টি স্থানে কালো পতাকা মিছিলের ঘোষণা দিলেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কোথাও নেতাকর্মীদের দাঁড়াতেই দেয়নি।

রিজভীর নেতৃত্বে কালো পতাকা মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, যুবদলের সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেক উজ জামান, হুমায়ুন কবির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহসাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, সহসাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দিন ইমন, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, আলিয়া মাদ্রাসার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছানাউল্লাহ্, প্যাব দপ্তর সম্পাদক হাসান, যুবদলের সদস্য মিজানুর রহমান সুমন, মন্জুর রহমান, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মো. শাহ আলম, তাঁতীদলের কেন্দ্রীয় নেতা মো. জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, কালাম মাস্টার, জুলহাস, আব্দুল ওয়াদুদ, কামাল হোসেন, শাহজাহান, জসিম, নয়ন, শামীম, জাহিদুল আলম, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য হাজি আনোয়ার হোসেন, ফজলে কাদের সোহেল, জাহিদুল আলম মিলন, এমএজি বাবুল, মতিঝিল থানার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দীক, মহানগর দক্ষিণের অন্যতম নেতা মো. শাহাদত হোসেন, আনোয়ার হোসেন রিপন, যাত্রাবাড়ী থানার সভাপতি মোহাম্মদ আলী মন্ডল, নাসির মিজি, শেখ ফারিয়া, এমএসটি স্বর্ণা মহানগর রাকিব হাসান, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিকসহ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X