কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনের তপশিল মঙ্গলবার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ নারী আসনের তপশিল ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি)।

সোমবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৫০ সংরক্ষিত নারী আসনের ভোটের তপশিল মঙ্গলবার ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে মঙ্গলবার বৈঠক হবে। সেখানে মনোনয়নপত্র দাখিল, যাচাইবাছাই, চূড়ান্ত প্রার্থী ও ভোটগ্রহণের দিন-তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন। বৈঠকের পরেই সব কিছু জানিয়ে দেওয়া হবে।

আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। গত ৯ জানুয়ারি গেজেট হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের। এই হিসেবে নির্বাচন কমিশনকে (ইসি) আগামী ৭ এপ্রিলের মধ্যে সংসদের সংরক্ষিত মহিলা আসনের ভোট করতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন স্বতন্ত্র এমপিরা। এতে সংরক্ষিত নারী আসনগুলোতে ৪৮ জন প্রার্থী দেবে দলটি। আওয়ামী লীগের নিজস্ব সংসদ সদস্য ২২৩ জন ও জোটে দুজন। সব মিলিয়ে এখন সংরক্ষিত ৫০টির মধ্যে ৪৮টি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হবে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৯ জানুয়ারি নবনির্বাচিতদের গেজেট আকারে প্রকাশ করেছে ইসি। এতে ২৯৮ জন নির্বাচিত জনপ্রতিনিধির নাম-ঠিকানাসহ প্রকাশ করা হয়। এরপর ১০ জানুয়ারি ২৯৮ জন সদস্য শপথ নেন। একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ময়মনসিংহ-৩ আসনের ফলাফল ওই সময় ঘোষণা হয়নি। স্থগিত ওই কেন্দ্রের ভোটগ্রহণ ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে, ভোট বাতিল হওয়া নওগাঁ-২ আসনের নির্বাচনের জন্য ইসি নতুন তপশিল ঘোষণা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ওই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১০

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১১

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১২

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৩

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৪

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৫

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৬

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৭

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৮

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৯

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

২০
X