কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪২ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের কাছে আ.লীগকে মাথানত করতেই হবে : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

জনগণের শক্তির কাছে অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠীকে অচিরেই মাথানত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের অর্থ লোপাট ও অর্থপাচারের প্রতিবাদে বুধবার সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে দুই দফা বেধড়ক লাঠিচার্জ এবং গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকিসহ ৫০ জনের অধিক নেতাকর্মী আহত ও একজনকে গ্রেপ্তারের ঘটনায় এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল আইনশৃঙ্খলা বাহিনী কতৃর্ক এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলোকে ক্ষুণ্ন করে জনগণসহ বিরোধী দলগুলোর ওপর আরও তীব্র মাত্রায় দমন-পীড়ন চালাচ্ছে। আর সেটিরই আরও একটি নির্মম বহিঃপ্রকাশ ঘটল গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলা এবং গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ ৫০ জনের বেশি নেতাকর্মীকে আহত করা ও একজন নেতাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তারের মধ্য দিয়ে।

বিএনপি মহাসচিব বলেন, এ দেশে নাগরিকদের জান-মালের নিরাপত্তা এখন আরও বেশি চরম হুমকির মুখে। আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও আওয়ামী অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসনে এখন পরাধীন। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষ কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছে না। তবে জনগণের শক্তির কাছে অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠীকে অচিরেই মাথানত করতে হবে।

মির্জা ফখরুল পুলিশের ন্যক্কারজনক হামলায় গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ আহত নেতৃবৃন্দের দ্রুত সুস্থতা কামনা করেন এবং গ্রেপ্তার নেতার অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১০

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১১

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১২

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৩

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৪

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৫

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৬

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৭

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৮

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৯

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

২০
X