কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১০:১৩ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বুয়েট ইস্যুতে রাজপথে নামার হুঁশিয়ারি ভিপি নুরের 

নুরুল হক নুর। পুরনো ছবি
নুরুল হক নুর। পুরনো ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় হলে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার (০১ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হোটেলে রাজনীতিবিদের সম্মানে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত ইফতার মাহফিলে এ হুঁশিয়ারি দেন তিনি।

নুরুল হক নুর বলেন, আজকে আবার বুয়েটে হিজবুত তাহরীর, মৌলবাদ, জঙ্গিবাদের ধোঁয়া তোলা হচ্ছে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। বুয়েটে মেধাবী শিক্ষার্থী আবরারকে হত্যার পর ছাত্রলীগের যে অপরাজনীতির কবর রচিত হয়েছে, সেই অপরাজনীতিকে আবার চালু করার জন্য আওয়ামী লীগের সর্বমহল থেকে আওয়াজ তুলছে। বুয়েটকে পাকিস্তান, জঙ্গিবাদ, মৌলবাদ বলে মন্তব্য করে বুয়েটের মেধাবী শিক্ষার্থীদের অপমান করছে। যাদের বুয়েটে পড়ার যোগ্যতা হয়নি, তারা বুয়েটকে ধ্বংসে ছাত্ররাজনীতি প্রবেশে চাপ দিচ্ছে। ছাত্রলীগের নেতারা দলবল নিয়ে বুয়েটে যাচ্ছে, শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে। আমাদের পরিষ্কার কথা, বুয়েটের শিক্ষার্থীদের সাথে অন্যায় হলে আমরা ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে রাজপথে নামব।

তিনি বলেন, বুয়েটের শিক্ষার্থীরা যে অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সারা দেশের লক্ষ-কোটি মানুষ সেটাকে সমর্থন করছে। কিন্তু আওয়ামী লীগ সারা দেশের মতো বুয়েট দখলে ছাত্রলীগের অপরাজনীতি চালু করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, স্বাধীন দেশে আজকে আমরা পরাধীনের মতো জীবনযাপন করছি। যেখানে বাক-ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার নেই; দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বও হুমকির মুখে। কাজেই আমরা যে ৬৩টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছি- আসুন, ফ্যাসিবাদ হঠাতে একসঙ্গে বা যুগপৎভাবে আন্দোলনে নামি। আন্দোলনের মাধ্যমে এই সরকার হঠিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। অনেকেই আছেন নির্বাচনে যাননি, কিন্তু তলে তলে সরকারের সঙ্গে সমঝোতা করে চলছেন। তাই তারা আন্দোলনেও নামছেন না। কাজেই রাজপথের আন্দোলনেই দেখা যাবে কারা জনগণ, গণতন্ত্রের পক্ষে।

ইফতার মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ ন্যাপের একাংশের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X