কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৪:২৭ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ :  সালাম 

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে আব্দুস সালাম। ছবি : সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

রোববার (৫ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তীব্র দাবদাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচি হয়।

আব্দুস সালাম বলেন, মানুষ ভোট দিতে পারেনি- এটা কি মিথ্যা কথা? গরমে মানুষ নাজেহাল- এটা কি মিথ্যা কথা? সড়কে মানুষ মরছে দুর্ঘটনায়- এটা কি মিথ্যা কথা? দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ। আমরা চাই, একটা সুষ্ঠু নির্বাচন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘উনি বলেন, কেউ সরকারের সমালোচনা করতে পারবে না’। বিদ্যুৎ বিভাগে ইনডেমনিটি দেওয়া হয়েছে ওদেরকে বাঁচানোর জন্য। কেউ কোর্টে যেতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। ওরা চুরি করছে।

তিনি আরও বলেন, সরকারের আত্মীয়-স্বজনরা ব্যাংক লুটপাট করেছে, আর ওরা বিএনপির সমালোচনা করে। ওরা বলে- বিএনপি নাকি গণতন্ত্র চায় না।

দেশের গণতন্ত্রকে বাঁচাতে আওয়ামী লীগকে হটানোর বিকল্প নেই জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কেন করেছে? সাংবাদিকরা যাতে লুটপাটের খবর না দিতে পারে, তাই এ কাজ করেছেন।

মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে এবং কেএম সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, তারিকুল ইসলাম মধু, সদস্য ইব্রাহিম চৌধুরী, ফজলে কাদের সোহেল, মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১০

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১২

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৩

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৪

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৫

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৭

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৮

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

২০
X