কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৩:১৯ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে। গ্রাফিক্স : কালবেলা
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে। গ্রাফিক্স : কালবেলা

আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাৎবার্ষিকী। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৩ মে) এ তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- ছাত্রদলের পক্ষ থেকে সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা ইউনিট প্রাঙ্গণে পোস্টার সাঁটানো। মহানগর ও জেলা নেতাদের তাদের অধীনস্থ ইউনিটে উপস্থিত থেকে সার্বিক তদারকির মাধ্যমে কর্মসূচি সফল করার নির্দেশ প্রদান করা হয়েছে।

৩০ মে সকাল ১০টায় রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ। একইদিনে সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার মসজিদগুলোতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ওই দোয়া ও মিলাদ মাহফিলে জেলা ও মহানগর ইউনিটের নেতাদের দায়িত্ব বণ্টনের মাধ্যমে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০ মে- ৫ জুন (বিশ্ব পরিবেশ দিবস) পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। ছাত্রদলের জেলা ও মহানগর ইউনিটের নেতাদের তাদের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

৩১ মে সকাল ১০টায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনী। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১০

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১১

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১২

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৩

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৪

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৫

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৬

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৭

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৮

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৯

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

২০
X