কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৪:৫৯ পিএম
আপডেট : ৩১ মে ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে তলাবিহীন করে ফেলেছে সরকার : মির্জা আব্বাস

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ‘গণদোয়া’  অনুষ্ঠানে বিএনপি নেতারা। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ‘গণদোয়া’ অনুষ্ঠানে বিএনপি নেতারা। ছবি : কালবেলা

‘দুর্নীতি-লুটপাট’ করে সরকার দেশকে ‘তলাবিহীন’ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (৩১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ‘গণদোয়া’ পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণদোয়া অনুষ্ঠান হয়। মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকরা এই দোয়ায় শরিক হন। জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা এই দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।

মির্জা আব্বাস বলেন, একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের অভ্যন্তরে সিলেট যুদ্ধ করেছেন সরাসরি নিজে। জিয়াউর রহমানের নাম শুনলেই অনেকের গাত্রদাহ হয়। কারণ যেই কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা জিয়াউর রহমান করেছেন। সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র সাড়ে তিন বছর। এই সাড়ে তিন বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে। সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে এই সরকার।

মির্জা আব্বাস বলেন, পত্রিকায় দেখলাম ঘুম থেকে উঠেই, এক লিটার জ্বালানি তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন। এক লিটার তেলের দাম যদি আড়াই টাকা বাড়ায় এমনিতে তো দ্রব্যমূল্যের ঊধর্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। আর আড়াই টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। কত জিনিস আছে বিদ্যুৎ-তেল এগুলোর দাম বাড়লে এটা মানুষের শিরায় শিরায় প্রবেশ করে, প্রতিটা জায়গায় এর প্রভাব পড়ে।

মির্জা আব্বাস বলেন, এই বাংলাদেশ এত দুরাবস্থা কেন? এই দেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। আমরা আগে শুনতাম বর্গীরা দেশে আসত লুট করে চলে যেতে। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন।

তিনি বলেন, আজকে এতদিন পরেও যারা একসময় বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই, বিএনপিও নাই। যারা ভাবে, বিএনপি থাকবে না কিংবা থাকবে না তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহ রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন। বিএনপি মানুষের মননে-মগজে টিকে আছে, টিকে থাকবে এবং ইনশাআল্লাহ এই দেশকে সকল রকমের বালা-মসিবত-বিপদ থেকে রক্ষা করবে। বিএনপির হাতে একমাত্র স্বাধীনতা নিরাপদ কারণ এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি দেশকে স্বাধীন করেছিলেন। সুতরাং এই একমাত্র বিএনপিই একটা দল যার হাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ, অন্য কোনো দলের হাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, কাজী রওনকুল ইসলাম টিপু, শাহ মোহাম্মদ নেছারুল হক, আমিনুল ইসলাম, তারিকুল আলম তেনজিং, যুবদলের মোনায়েম মুন্না, এসএম জাহাঙ্গীর হোসেন, মামুন হাসান, মহানগর উত্তর বিএনপির আমিনুল হক, দক্ষিণ বিএনপির নবীউল্লাহ নবী, লিটন মাহমুদ, মোশাররফ হোসেন খোকন, ইউনুস মৃধা, হাজী মনির হোসেন, জাসাসের জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১০

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১১

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১২

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৩

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৪

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৫

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৬

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৭

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৮

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X