মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৯:৩৫ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। নিহতের নাম মোস্তাফিজুর রহমান (৪২)। শনিবার (২৯ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদ শহরে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামে এবং তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মণ্ডল মোস্তাফিজের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতের খালাতো ভাই মোখলেছুর রহমান জানান, মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। ১৩ মাস আগে কাজের সন্ধানে তিনি সৌদি আরবে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন। শনিবার সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

মোস্তাফিজের স্ত্রী সুইটি আক্তার জানান, আমাদের একটু ভালো রাখার জন্য মোস্তাফিজুর সৌদি আরবে যান। তিনি এখন লাশ হয়ে ফিরবেন। তিন ছেলে নিয়ে আমি বিধবা হয়েছি।

সুইটি আক্তার বলেন, আমরা মরদেহ আনার জন্য সেখানে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১০

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১১

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১২

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৩

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৪

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৫

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৬

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৭

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৯

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

২০
X