মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিসহ মালদ্বীপে ৩৯ অভিবাসী আটক

আটককৃত অভিবাসীরা। ছবি : কালবেলা
আটককৃত অভিবাসীরা। ছবি : কালবেলা

মালদ্বীপের রাজধানী মালের মাছ বাজার এলাকায় নোঙর করা নৌকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আগে থেকে কিছু নোঙর করা থাকলেও সন্ধ্যার দিকে ছোট-বড় বেশকিছু নৌকা রাজধানী মালের ঘাটে ভিড়ছে।

মালদ্বীপের বিভিন্ন দ্বীপকূল থেকে মাছ শিকার করে নিয়ে এসেছেন স্থানীয়দের পাশাপাশি কর্মরত প্রবাসীরাও। মালদ্বীপ পুলিশ ও ইমিগ্রেশনের যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেন দেশটির অভিবাসন বিভাগ। ২৯ জনকে অভিবাসন হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে জানা যায়, দেশটির অভিবাসন নিয়ন্ত্রক মোহাম্মদ শামান ওয়াহিদ এই তথ্যটি নিশ্চিত করেন। অভিবাসীদের দ্বারা নিয়ন্ত্রিত ওই অঞ্চলে বেশ কয়েকটি মাছ ধরার নৌকা নিয়ে স্থানীয় জনসাধারণের উদ্বেগের কারণে সোমবার সন্ধ্যায় বিশেষ টাস্কফোর্সের মাধ্যেমে অভিযান চালানো হয়েছিল। এ সময় ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

অভিবাসন সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে ‘অপারেশন কুরাঙ্গি’ নামে এই বিশেষ অভিযানে, এ পর্যন্ত মালদ্বীপ থেকে ফেরত পাঠিয়েছেন পাঁচ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে। যার বেশিরভাগই ছিলেন বাংলাদেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X