এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘ-বাংলাদেশ-মালদ্বীপের সমন্বিত উদ্যোগে অভিবাসী কল্যাণে নতুন সম্ভাবনা

মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর (UNRC) হাও ঝাংয়ের সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা
মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর (UNRC) হাও ঝাংয়ের সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা

জাতিসংঘ-বাংলাদেশ-মালদ্বীপের সমন্বিত প্রচেষ্টা অভিবাসন ও অভিবাসী কল্যাণে এ অঞ্চলে শান্তি, মানবিক সুরক্ষা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন ঢাকা-UNRC। রোববার (২৩ নভেম্বর) মালদ্বীপে জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর (UNRC) হাও ঝাং বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে জাতিসংঘ, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সহযোগিতা জোরদার এবং বিশেষ করে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়।

হাও ঝাং মালদ্বীপে জাতিসংঘের অগ্রাধিকারমূলক কর্মক্ষেত্র ও কৌশলগত উদ্যোগ তুলে ধরে জানান, দেশে সবচেয়ে বড় বিদেশি শ্রমশক্তি হিসেবে বাংলাদেশি কর্মীদের কল্যাণ নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান অঙ্গীকার।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম অভিবাসী অধিকার ও স্বাস্থ্যসেবায় জাতিসংঘের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশি কর্মীরা মালদ্বীপের সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পাশাপাশি মালদ্বীপের মেডিকেল গ্র্যাজুয়েটদের বাংলাদেশে ইন্টার্নশিপ সুবিধা ও জনস্বাস্থ্য, শ্রম অধিকার ও মানবসম্পদ উন্নয়নে চলমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।

এ সময় তিনি জাতিসংঘ সংস্থা, মালদ্বীপ সরকার ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে ত্রিপাক্ষিক সেমিনার ও কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেন, যা UNRC স্বাগত জানান। বৈঠকে দুই পক্ষই নিরাপদ অভিবাসন ও কার্যকর মনিটরিংয়ে IOM বাংলাদেশ ও IOM মালদ্বীপের সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১২

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৩

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৪

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৫

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৭

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৮

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৯

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

২০
X