মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

‘শ্রমিক শোষণের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি’

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম। ছবি : কালবেলা
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম। ছবি : কালবেলা

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম বলেছেন, শ্রমিকদের যে কোনো অভিযোগ নিয়ে সরকার সব সময় শ্রম আইন মেনে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করে। বেতন আবাসন বা নথিপত্র যে বিষয়ে অভিযোগ উঠুক না কেন, সরকার কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না।

শনিবার (২২ নভেম্বর) বুকিত মেরতাজামে আয়োজিত মেগা সামাজিক সুরক্ষা কর্মসূচি উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শ্রমিক শোষণের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। অভিবাসন সংক্রান্ত বিষয়ে আমি নিশ্চিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সঙ্গে একই অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সামাজিক সুরক্ষা সংস্থার (পারকেসু) বোর্ড চেয়ারম্যান দাতুক সেরি সুবহান কামাল এবং পারকেসো গ্রুপের প্রধান নির্বাহী দাতুক সেরি ড. মোহাম্মদ আজমান আজিজ মোহাম্মদ।

এর আগে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের ওপর শোষণ, প্রতারণা এবং ঋণের ফাঁদে পড়ার মতো উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন।

তাদের মতে, মালয়েশিয়ায় এখনো প্রতিষ্ঠানিকভাবে, আন্তর্জাতিক শ্রমিক আইন অমান্য করে অভিবাসী কর্মীদের শেষণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১০

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১১

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১২

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৩

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৪

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

১৫

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

১৬

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

১৭

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

১৮

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X