মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারে মালদ্বীপ বিএনপির নেতারা

খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে এসে প্রচারে নেমেছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। প্রচারের পাশাপাশি তারা আর্থিকভাবে সহযোগিতা করছেন প্রার্থীদের।

মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে সে দেশে থাকা প্রবাসী নেতাকর্মীদের একটি প্রতিনিধিদল প্রচারের কাজে অংশ নিতে দেশে এসেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন।

নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, মালদ্বীপ বিএনপির সহসভাপতি মো. আলতাফ হোসেন, এমরান হোসেন তালুকদার, বিল্লাল হোসেন, আলমগীর মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী, সহপ্রচার সম্পাদক মো. হালিম প্রমুখ।

নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে মালদ্বীপ প্রবাসী বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে সক্রিয়ভাবে কাজ করবেন।

মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, প্রবাসী বিএনপির নেতাকর্মীরা আশাবাদী, দেশের মানুষের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে। একটি সুন্দর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে সবাই অংশগ্রহণ করবেন।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X