মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ২২ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

গ্রামের বাড়িতে নিখোঁজ যুবকের স্বজনরা, ইনসেটে রুবেল মন্ডল। ছবি : কালবেলা
গ্রামের বাড়িতে নিখোঁজ যুবকের স্বজনরা, ইনসেটে রুবেল মন্ডল। ছবি : কালবেলা

সৌদি আরবে ২২ দিন ধরে এক বাংলদেশি যুবক নিখোঁজ রয়েছেন। গত ১৬ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ হন তিনি। এতে চরম উৎকণ্ঠায় দিন পার করছে তার পরিবারের লোকজন ও স্বজনরা। নিখোঁজ রুবেল মন্ডল (২১) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছোট ছেলে৷

পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে চলতি বছরের ২৭ জানুয়ারী স্থানীয় এক দালাল ও ইরাকি এয়ারওয়েজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান তিনি। সেখানের মক্কা শহরের একটি প্রাইভেট ক্লিনিকে কাজ করতেন।

বিদেশ থেকে প্রায় প্রতিদিনই বাড়িতে যোগাযোগ করতেন ও বেতন পাঠানোও শুরু করেন। গত ১৬ এপ্রিল বিকেল থেকে তার আর খোঁজ মিলছে না। সর্বশেষ বিকেল ৪টার দিকে দেশে থাকা তার মা মনোয়ারার সঙ্গে ভিডিও কলে কথা হয়। এরপর থেকেই তার সঙ্গে আর যোগাযোগ নেই। তার ব্যবহৃত ইমো, ফেসবুক, মেসেঞ্জারসহ সকল যোগাযোগ মাধ্যম অফলাইন দেখা যাচ্ছে। ২২ দিনেও খোঁজ না পেয়ে হতাশ তার পরিবার৷

মঙ্গলবার (৫ মে) দুপুরে সরজমিনে রুবেলের গ্রামের বাড়িতে গেলে মা মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার আদরের ছোট ছেলে রুবেল৷ আজকে ২২ দিন ধরে তার খোঁজ নেই। সে কেমন আছে কোথায় আছে। আমরা কেউ জানিনা। আমি মা, আমার হৃদয় ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আপনারা আমার ছেলের সন্ধান দেন। সরকারের কাছে আমার ছেলের খোঁজ চাই।

বড় ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা চার ভাই। রুবেল সবার ছোট। সবাই তাকে খুব আদর করতাম। ২২ দিন ধরে তার খোঁজ নেই। আমরা কোন অবস্থায় আছি, তা বলে বোঝাতে পারবো না। প্রবাসী মন্ত্রণালয় ও সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের কাছে একটি আবেদন- আমার আদরের ছোট ভাই কোথায় আছে, কোন অবস্থায় আছে তা আমরা যেন সঠিকভাবে জানতে পারি।

চাচাতো ভাই শাহআলম ইসলাম লালন বলেন, রুবেলের নিখোঁজের খবরে আমরা কেউ ভালো নেই। আমরা তার সন্ধান চাই।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী কালবেলাকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি, সৌদিআরবে মাদারগঞ্জের একজন রেমিট্যান্স যোদ্ধা রুবেল মন্ডল গত ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে পরিবারের প্রতি আমার বার্তা তারা যেন দূতাবাসে যোগাযোগ করেন। বিষয়টি আমাদের ঊর্ধতন কর্তৃপক্ষকে জানাবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিউ নয়, ভালো গানের খোঁজে ফাহমিদার ‘খেয়ালী সুর’

চট্টগ্রামে পানিবন্দি লক্ষাধিক মানুষ

চট্টগ্রামে ৮ মাসের শিশুকে পানিতে ভাসিয়ে উদ্ধার

একটি সন্তান জন্ম নিলে একটি গাছ লাগান: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা

শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ দেবে ইউজিসি

বাহরাইনে দেশজুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী

তুরস্কে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের ৪ শীর্ষ আলেম

‘দলীয় কোনো ব্যক্তি আমার জানাজায় আসবেন না’

১০

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় মঙ্গলবার

১১

সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী

১২

মাথায় হাত বুলিয়ে দেওয়ায় বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

১৩

২৫ দিনেই রায়: শিশু নিছামনি ধর্ষণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৪

আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

১৫

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

১৬

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

১৭

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

১৮

বিপৎসীমার উপরে মনু ও ধলাই নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

১৯

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

২০
X