কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০১:৪৭ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল

নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির সর্ববৃহৎ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির সর্ববৃহৎ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির সর্ববৃহৎ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) নিউইয়র্কের জ্যামাইকা আল আকসা পার্টি সেন্টারে (সাবেক তাজমহল পার্টি সেন্টার) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে দেশটিতে বসবাসরত তিন শতাধিক সদস্য ও তাদের পরিবার অংশ নেয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সন্তান ও জাতিসংঘের প্রথম বাংলাদেশি মিলিটারি অ্যাফেয়ার্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শামীম গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদের পরিচালনায় দোয়া ও মাহফিলে রোজার ফজিলত সম্পর্কে বয়ান করেন ছারছিনার পীর সাহেব। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ গোলাম মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন ইফতার মাহফিলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মতিউর রহমান, সমন্বয়কারী আবদুল কাইয়ুম, অলিউল্লাহ খন্দকার সুমন, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মোহাম্মদ সাহাদাত হোসাইন, সমিতির সহসভাপতি ইসমাইল হোসেন, মোহাম্মদ ইকবাল এ ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহবুল আলম, মোহাম্মদ জিয়াউর রহমান, ইয়াসিন মিয়া, মোহাম্মদ রাশেদুল কবির, সজল মোহাম্মদ, মোল্লা সানি, বি এম মাসুদ সালাউদ্দিন খান তুহিন, কাজী কামরুজ্জামান।

সমিতির উপদেষ্টাদের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আহসানুল হক, ইঞ্জিনিয়ারন নুরুল হক, মোহাম্মদ জসিম উদ্দিন, বি এম মুরাদ, অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবদীন ও মোহাম্মদ মোহসিন হোসেন। আর নির্বাচন কমিশনারদের মাঝে উপস্থিত ছিলেন জাকির খান ও মোহাম্মদ ইকবাল কবির।

গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়োলো সোসাইটির সাবেক সভাপতি আওয়াল ভূঁইয়া, আলী আক্কাস, বর্তমান সভাপতি মাসুদ ও সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দীক।

এ ছাড়াও নরসিংদী জেলার গণ্যমান্যদের মাঝে উপস্থিত ছিলেন মো. ইরান, মুরাদ, সাইফুল, সাইফুল্লাহ ভূঁইয়া সুমন, ওবায়দুল হোসেন, শাহজালাল, রবি ঊল্লা, রুহল আমিন মোল্লা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১০

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১১

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১২

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৪

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৫

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৬

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৭

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৮

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

২০
X