কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে গৃহহীনতায় সর্বোচ্চ রেকর্ড ২০২৪ সাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চলতি বছর গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার প্রকাশিত এক সরকারি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম এএফপি এ কথা জানিয়েছে। খবরে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি এবং উচ্চ আবাসন মূল্যসহ বিভিন্ন কারণে এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে।

যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন (এইচইউডি) বিভাগের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে এক রাতে গৃহহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ৭ লাখ ৭১ হাজার ৪৮০ জন, যা ২০২৩ সালের থেকে ১৮ শতাংশ বেশি। যার অর্থ বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশটির প্রতি ১০,০০০ মানুষের মধ্যে প্রায় ২৩ জন গৃহহীন।

ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশনের তথ্য অনুসারে, ২০২১ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৪-এর জানুয়ারি মাসে মধ্যম পর্যায়ের বাড়ি ভাড়া গড়ে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে পরিবারের লোকেরা আবাসন খরচের ক্ষেত্রে চাপ অনুভব করায় গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এইচইউডির প্রতিবেদন অনুযায়ী, আবাসন খরচ বৃদ্ধি ছাড়াও অন্যান্য কারণের মধ্যে রয়েছে মধ্যম এবং নিম্ন আয়ের পরিবারগুলোর ‘স্থবির মজুরি’ এবং পদ্ধতিগত বর্ণবাদের অব্যাহত প্রভাব।

অন্যান্য কারণের মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের বাস্তুচ্যুতি, ক্রমবর্ধমান অভিবাসন এবং কোভিড-১৯ মহামারি চলাকালীন চালুকৃত গৃহহীনতা প্রতিরোধ কর্মসূচির অবসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১০

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

১৩

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

১৪

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

১৫

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

১৬

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

১৮

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

২০
X