কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ৩

ছুরিকাঘাতের ঘটনাস্থলে তদন্ত দল। ছবি : সংগৃহীত
ছুরিকাঘাতের ঘটনাস্থলে তদন্ত দল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগে রামন রিভেরা নামের ৫১ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে তাকে জেলহাজতে পাঠিয়েছে নিউইয়র্ক পুলিশ।

হামলাকারীর প্রথম শিকার হয়েছেন ৩৬ বছর বয়সী অ্যাঞ্জেল লতা ল্যান্ডি। সোমবার সকালে তিনি ওয়েস্ট স্ট্রীটে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ সময় হামলাকারী বিনা উসকানিতে হঠাৎ তার পেটে ছুরিকাঘাত করে।

এর প্রায় দুই ঘণ্টা পর পূর্ব স্ট্রিটে একজন ৬৮ বছর বয়সী ব্যক্তিকে একাধিকবার ছুরিকাঘাত করেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি। ভুক্তভোগীর পরিবারের অনুমতির জন্য অপেক্ষা করা হচ্ছে।

হামলাকারীর তৃতীয় শিকার ছিলেন ৩৬ বছর বয়সী এক নারী। ফার্স্ট অ্যাভিনিউয়ের দিক থেকে তাকে উদ্ধার করা হয়। এ নারীর বুকে এবং বাহুতে একাধিক ছুরিকাঘাতের ক্ষত আছে। পুলিশ তাকে উদ্ধার করে ওয়েল কর্নেল মেডিকেল সেন্টারে নিয়ে যায়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ বলছে, হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার পেছনে অন্য কোনো শক্তি জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এ ছাড়া নিহতদের পরিবারকে সর্বাত্মক আইনি সহায়তার কথা জানায় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৬

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৮

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৯

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

২০
X