ইসলাম ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গোসল ফরজ হলে নারীরা যা করতে পারবেন, যা করতে পারবেন না

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সহবাস, স্বপ্নদোষ, ইচ্ছাকৃত বীর্যপাত ও নারীদের হায়েজ-নেফাসের পর গোসল করা ফরজ। এসব কারণে কারও শরীর অপবিত্র হলে যতদ্রুত পারা যায় গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা উচিত। কারণ, রাব্বুল আলামিন পবিত্র ও পরিচ্ছন্ন মানুষদের ভালোবাসেন। কোরআনে বলা হচ্ছে, ‘সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ (সুরা তাওবা : ১০৮)

গোসল ফরজ অবস্থায় নারী-পুরুষ উভয়ের জন্য কিছু কাজ নিষিদ্ধ। এ ছাড়া অন্যসব কাজ স্বাভাবিকভাবে করা যাবে।

গোসল ফরজ হলে যে ৫টি কাজ করা যাবে না

নামাজ আদায় করা

আল্লাহ তায়ালা বলেন, ‘হে ইমানদাররা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাত আদায় করো না, যতক্ষণ না পর্যন্ত তোমরা বুঝতে পারো যে, তোমরা নামাজে কী বলছো। তাছাড়া বড় নাপাকি হয়ে গেলে গোসল না করে সালাত আদায় করো না।’ (সুরা নিসা : ৪৩)

কোরআন স্পর্শ করা

অপবিত্র শরীর নিয়ে কোরআন স্পর্শ করা যাবে না। ইরশাদ হয়েছে, ‘যারা সম্পূর্ণ পবিত্র তারা ছাড়া অন্য কেউ তা স্পর্শ করে না’ (সুরা ওয়াকিয়া : ৭৯)। ইবনে ওমর (রা.) বর্ণনা করেন যে, ‘পবিত্র না হয়ে কোরআনে কারিম স্পর্শ করবে না।’ (দারে কুতনী)

কোরআন তিলাওয়াত করা

আলী (রা.) বলেছেন , ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদের কোরআন পড়িয়েছেন, তবে যখন বড় নাপাকি অবস্থায় থাকতেন সে সময় ছাড়া।’ (তিরমিজি )

মসজিদে অবস্থান করা

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হায়েজ হয়েছে এমন নারী ও গোসল ফরজ এমন অপবিত্র ব্যক্তির জন্য মসজিদে যাওয়া বৈধ করি না। (আবু দাউদ)

কাবা ঘর তাওয়াফ করা

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঘর কাবায় তাওয়াফ করা নামাজ আদায়ের সমান। তাই গোসল ফরজ অবস্থায় তাওয়াফ করা যাবে না। (নাসাঈ)

গোসল ফরজ অবস্থায়ও যেসব কাজে বাধা নেই

প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে, গোসল ফরজ অবস্থায় নারীরা সাংসারিক কাজকর্ম করতে পারবেন না। এটা ভুল ধারণা। মনগড়া কথাবার্তা। কোরআন-হাদিসের আলোকে গোসল ফরজ অবস্থায় উল্লিখিত ৫ কাজ ছাড়া আর কোনো কাজে বাধা নেই। অর্থাৎ গোসল ফরজ হলেও নারীরা ঘরের রান্নাবান্না, শিশুকে দুধ খাওয়ানোসহ যাবতীয় কাজকর্র করতে পারবেন। তবে ফরজ গোসল দ্রুত সম্পন্ন করা মুত্তাকির পরিচয়।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১০

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১১

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১২

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৪

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৫

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৬

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৭

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৮

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৯

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

২০
X