ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

তালবিয়ার অর্থ ও উচ্চারণ

তালবিয়ার উচ্চারণ
আল্লাহর ঘর বায়তুল্লাহ-এর দিকে রওনা হওয়া মানে শুধু একটি ভ্রমণ নয়; বরং এটি আত্মার পরিশুদ্ধি, গোনাহ থেকে ফিরে আসা এবং রবের নৈকট্য অর্জনের এক মহাসুযোগ | ছবি : সংগৃহীত

সামর্থ্যবান মুসলিমের জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ। পবিত্র কোরআনে বলা হয়েছে, মানুষের ওপর আল্লাহর বিধান ওই ঘরের হজ করা, যার আছে সেখানে যাওয়ার সামর্থ্য। (সুরা আলে ইমরান : ৯৭)

আর হজ ও ওমরাহর অন্যতম আমল তালবিয়া। ইহরাম পরিধান করে প্রথমবার তালবিয়া পড়া হজ-ওমরাহর শর্ত। এরপর পড়লে সেটি সুন্নত হবে।

তালবিয়া

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুল (সা.)-এর তালবিয়া হলো, لَبَّيْكَ اَللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لا شَرِيْكَ لَكَ

উচ্চারণ: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।

অর্থ: আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, হে আল্লাহ! আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। আমি আাপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার কোন শরিক নেই, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা, নেয়ামত এবং সাম্রাজ্য আপনারই। আপনার কোনো শরিক নেই। (বোখারি : ১৫৪৯, মুসলিম : ২৮১১)

তালবিয়া পড়ার ফজিলত

সহিহ হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘কেউ যখন তালবিয়া পাঠ করে তখন তার ডানে ও বামে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সকল গাছপালা, মাটি-পাথর তালবিয়া পাঠ করতে থাকে।’ (তিরমিজি: ৮২৮, ইবনে মাজাহ: ২৯২১)

অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মুমিন যখন ইহরামের হালতে দিন কাটাবে, তখন সূর্য তার সকল গোনা নিয়ে অস্ত যাবে। আর কোনো মুমিন যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ্বের তালবিয়া পাঠ করবে, তখন তার ডানে-বামে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সবকিছু তার পক্ষে সাক্ষ্য দেবে।’ (তিরমিজি: ৮১০)

এ ছাড়া তবরানির এক হাদিসে বলা হয়েছে, ‘কেউ তালবিয়া পাঠ করলে তাকে সুসংবাদ দেওয়া হয়। এবং কেউ তাকবীর বললে তাকে সুসংবাদ দেওয়া হয়। জিজ্ঞাসা করা হলো, ‘ইয়া রাসুলাল্লাহ! জান্নাতের সুসংবাদ?’ উত্তরে নবীজি (সা.) বললেন, ‘হাঁ’। (হাদিস ৭৭৭৯)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১০

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১১

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১২

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৩

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৪

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৫

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৬

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৮

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১৯

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

২০
X