কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১২:১০ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘পিএইচপি কুরআনের আলো’র বিচারক হাফেজ ইউসুফ মারা গেছেন

হাফেজ মাওলানা আবু ইউসুফ। ছবি : সংগৃহীত
হাফেজ মাওলানা আবু ইউসুফ। ছবি : সংগৃহীত

হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’র বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৩ মার্চ) ভোরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘পিএইচপি কুরআনের আলো’র উপস্থাপক শাহ ইফতেখার তারিক।

তিনি জানান, হাফেজ মাওলানা আবু ইউসুফের মরদেহ এখনো দেশে আনা হয়নি। দেশে নিয়ে আসার পর তার জানাজা ও দাফন-কাফনের বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব, অকৃত্রিম এক কোরআন প্রেমিক, কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ক্যান্সারে ভুগছিলেন।

হাফেজ মাওলানা আবু ইউসুফ মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাওলানা আবু ইউসুফ। ‘পিএইচপি কুরআনের আলো : প্রতিভার সন্ধানে বাংলাদেশ’ এনটিভি আয়োজিত একটি পবিত্র কুরআন বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। শুরু থেকেই এই অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক জানিয়ে রূহের মাগফিরাত কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X