জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

১৪ মাসেই পবিত্র কোরআন মুখস্থ আল-হামীমের

হাফেজ আল-হামীম। ছবি : কালবেলা
হাফেজ আল-হামীম। ছবি : কালবেলা

সাধারণত হেফজ বিভাগের একজন শিক্ষার্থীকে পুরো পবিত্র কোরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে ১০ বছর বয়সী আল-হামীম জুবায়ের একটু ব্যতিক্রম, মাত্র ১৪ মাসে পুরো কোরআন মুখস্থ করেছে সে; যা রীতিমতো অবাক করেছে তার শিক্ষক ও অভিভাবকদের।

জানা গেছে, আল-হামীম ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর কোরআন মুখস্থ করা শুরু করে। পরে ১৪ মাসেই তা শেষ করে বিস্ময়কর এই প্রতিভাধারী।

আল-হামীম জুবায়ের শিক্ষকরা জানান, আল-হামীম প্রথমে দুই থেকে তিন পৃষ্ঠা থেকে সবক দেওয়া শুরু করে। এরপর কখনো পাঁচ পৃষ্ঠা আবার কখনো ১০ পৃষ্ঠা করে সবক দিত।

তারা আরও জানান, সবাই যখন বিকেলে খেলাধুলা করত, তখন রুমে বসেই পড়ত আল-হামীম। যেদিন হাফেজ হয়, সেদিন যথারীতি তাকে পড়তে দেখেন তারা।

বিস্ময়কর ও প্রখর মেধাবী এই আল-হামীম জুবায়ের মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে দহপাড়ায় অবস্থিত হাজি আছদ্দর আলী লায়লা বেগম হিফজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলার দিনমজুর জুয়েল আহমেদের ছেলে।

হাফেজ আল-হামীম জুবায়ের জানায়, ১৪ মাসে পুরো কোরআন মুখস্থ করতে পেরে নিজেও খুশি এবং বড় হয়ে অনেক বড় আলেম হতে চায় সে।

আল-হামীম জুবায়ের বাবা জুয়েল আহমেদ কালবেলাকে বলেন, আমি দিনমজুর হিসেবে কাজ করি। আমার মায়ের (আল-হামীমের দাদি) অনেক আসা ছিল হাফেজ হওয়ার। সেই ইচ্ছা সে পূরণ করেছে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি ছেলের শিক্ষকদের প্রতি।

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল কাদির নান্দাইলী কালবেলাকে বলেন, আল্লাহপাক কবুল করেছেন বলেই মাত্র ১৪ মাসে পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে আল-হামীম জুবায়ের। এত অল্প সময় কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এটি মাদ্রাসার জন্যও গর্বের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X