আবু বকর ছিদ্দিক পাভেল, কুয়েত
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে কোরআন প্রতিযোগিতায় অংশ নিলেন তাকরিমসহ ৩ জন

প্রতিযোগিতায় অংশ নেন হাফেজ সালেহ আহমদ তাকরিমসহ ৩ বাংলাদেশি
প্রতিযোগিতায় অংশ নেন হাফেজ সালেহ আহমদ তাকরিমসহ ৩ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কুয়েতে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন হাফেজ সালেহ আহমদ তাকরিমসহ তিন বাংলাদেশি। বিশ্বের ৭৪টি দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনিসহ একজন হাফেজ ও একজন কারি।

এর আগে ২০২৩ সালে দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২৬তম আসরে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছিলেন সালেহ আহমেদ তাকরিম।

কুয়েতের ক্রাউন প্লাজায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ১৪ নভেম্বর সকাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

দুজন হাফেজের শিক্ষক কারি আব্দুল আল মামুন কালবেলাকে বলেন, তিনটি গ্রুপে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে চলবে এ প্রতিযোগিতা। ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবেন হাফেজ আনাস মাহমুদ, বড় গ্রুপ থেকে প্রতিযোগিতা করবেন হাফেজ সালেহ আহমাদ তাকরিম এবং কারি গ্রুপে প্রতিনিধিত্ব করবেন হাফেজ কারি আবুজর গিফারী।

কুয়েত বাংলাদেশি প্রবাসীদের ভাষ্য, কুয়েতের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে অসংখ্য হাফেজ নির্বাচিত হয়েছেন। তারা কুয়েত থেকে প্রথম স্থান অধিকার করে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন, এমনটাই প্রত্যাশা তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১০

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১১

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১২

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৩

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৪

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৮

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৯

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

২০
X