কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

ফেসবুক। ছবি : সংগৃহীত
ফেসবুক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন। এ অভিযোগে তিনি রাজধানীর মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (২৫ আগস্ট) তিনি এ জিডি করেন।

জিডিতে তিনি বলেন, আমি মো. মামুনুল হক, মাওলানা আজিজুল হকের ছেলে, ঢাকার মোহাম্মদপুরে থাকি। আমার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং অফিসিয়াল পেজ একাধিকবার রিমুভ বা সাসপেন্ড করা হচ্ছে।

জিডিতে তিনি লেখেন, ‘গত কয়েক মাস ধরে ফেসবুকে আমার নাম, বক্তব্য ও ছবি অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লক করা হচ্ছে। ফলে আমার ব্যক্তিগত ফেসবুক আইডি https://www.facebook.com/mawlanamamunulhaqueofficial এবং অফিসিয়াল পেজ https://www.facebook.com/MaulanaMamunulHaque একাধিকবার বন্ধ হয়ে গেছে। এতে আমি সামাজিক, পেশাগত ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি।’

জিডিতে তিনি আরও উল্লেখ করেন, অনেক ব্যক্তি, নিউজ পোর্টাল এবং পেজও একই সমস্যার সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতি ব্যক্তিগত মানহানি, মানসিক যন্ত্রণা ও পেশাগত ক্ষতির কারণ হচ্ছে।

মামুনুল হক বলেন, আইন মেনে থানায় জিডি করেছি। মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচারপূর্ণ সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করছি।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১০

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১১

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১২

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৩

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৪

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৫

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৬

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৭

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৮

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৯

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

২০
X