কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘স্যার, নাটক আর কত’, আসিফ নজরুলকে নীলা ইসরাফিল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও  নীলা ইসরাফিল। ছবি : সংগৃহীত
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও নীলা ইসরাফিল। ছবি : সংগৃহীত

নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ করে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।

শুক্রবার (৩০ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, স্যার, এত নাটক আর কত! দিনে তিন বেলা নিন্দা, পাঁচ বেলা প্রতিবাদ, মনে হয় ফেসবুকেই আপনি সংসদ বসিয়ে ফেলেছেন।

পোস্টে নীলা ইসরাফিল লেখেন, আপনার সেই বিখ্যাত ডায়লগ ‘হায় আল্লাহ আমি যদি ড্যাস ড্যাস হতে পারতাম।’ এখন মানুষ আপডেট করে বলছে, হায় আল্লাহ, উনি যদি সেনাবাহিনীকে তাদের আসল ঘরে পাঠাতে পারতেন।

এনসিপির সাবেক এ নেত্রী লেখেন, ভেবে দেখুন, সেনারা লাইনে দাঁড়িয়ে আছে, হাতে ভর্তি ফরম, গন্তব্য BRAC। পাশে আপনি দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন- ‘আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে, ভর্তির আসন কম, তাই সেনাদের জন্য ডাবল সিট চাই।’

তিনি আরও লিখেন, স্যার, আপনার আইন শেখানোর সময় ছিল এক যুগ আগে। এখন আপনার আসল কাজ হলো সেনাবাহিনীকে ঘরে পাঠানো আর জনগণকে হাসানো।

পরিশেষে নীলা ইসরাফিল লিখেন, তাই দেরি না করে নাটক বন্ধ করে দায়িত্ব পালন করেন, দ্রুত সেনাদের তাদের নিজ ঘরে ফেরানোর ব্যবস্থা করুন। স্যার, আপনার পদবি আইন উপদেষ্টা না, আসলে ফেসবুক প্রতিবাদ উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X