কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

আজহারিকে ধন্যবাদ জানিয়ে কী লিখলেন চিত্রনায়িকা বর্ষা

ড. মিজানুর রহমান আজহারিকে নিয়ে অভিনেত্রী বর্ষার হৃদয়স্পর্শী পোস্ট। ছবি : সংগৃহীত
ড. মিজানুর রহমান আজহারিকে নিয়ে অভিনেত্রী বর্ষার হৃদয়স্পর্শী পোস্ট। ছবি : সংগৃহীত

ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারিকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সেখানে তিনি লিখেছেন, ড. আজহারির প্রকাশিত ‘এক নজরে কুরআন’ বইটি তার এবং তার পরিবারের জন্য কোরআন অধ্যয়নকে আরও সহজ ও আকর্ষণীয় করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে আজহারির লেখা বইটির কয়েকটি ছবি প্রকাশ করেন বর্ষা।

ক্যাপশনে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছে হচ্ছিল, ‘এক নজরে কোরআন’ বইটি পড়ার। ৩টি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার বোনদের জন্য দুটি।

বর্ষা আরও লেখেন, তিনি ৩টি কপি অর্ডার করেছিলেন, যার মধ্যে দুটি কপি তিনি তার বোনদের জন্য রেখেছেন। তিনি উল্লেখ করেন, ‘জীবনে তেমন কিছুই জানি না, তবে এই বই পড়লে কোরআনের অনেক বিষয় সহজে বোঝা যাবে, ইনশাআল্লাহ।’

‘এক নজরে কোরআন’ বইটি প্রকাশ ও পাঠকের হাতে পৌঁছে দেওয়ার জন্য বর্ষা আজহারিকে ধন্যবাদ ও দোয়া করেন, “আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মঙ্গল করুন, আমিন।’

বর্ষা পোস্টে আরও লিখেছেন, বইটি কেবল শিক্ষামূলক নয়, বরং কোরআনের মূল বিষয়গুলো সংক্ষেপে সহজভাবে বোঝার সুযোগ করে দিয়েছে।

উল্লেখ্য, আফিয়া নুসরাত বর্ষা ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। ২০১০ সালে ইফতেখার চৌধুরী'র ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রে অনন্ত জলিলের সাথে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। তিনি তার ক্যারিয়ারে ‘খোঁজ দ্য সার্চ’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’-এর মতো বৃহৎ বাজেটের চলচ্চিত্রের উল্লেখযোগ্য চরিত্রে ভূমিকা রাখেন। এছাড়া তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে বিয়ে করেন। তাদের দুজন পুত্র সন্তান রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X