কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে ‘হ্যাঁ’-এর পক্ষে শায়খ আহমাদুল্লাহ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ | ছবি : সংগৃহীত
আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ | ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোষ্টে নির্বাচন ও গণভোট ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে। তবে সংশ্লিষ্ট সব সংস্কার কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে বাস্তবায়ন করতে হবে।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘হ্যাঁ’ ভোট মানে শুধু পরিবর্তন নয়; বরং মূল্যবোধ অক্ষুণ্ন রেখে পরিবর্তনের অঙ্গীকার।

তিনি আরও বলেন, সংস্কার প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যত্যয় যেন না ঘটে, তা নিশ্চিত করা রাষ্ট্র ও নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

তার মতে, নীতিনির্ধারণী পর্যায়ে আলেমদের সম্পৃক্ততা থাকলে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সংরক্ষণ সহজ হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X