কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন’

অভিনেতা সোহেল রানা। ছবি : সংগৃহীত
অভিনেতা সোহেল রানা। ছবি : সংগৃহীত

বাংলাদেশে নবগঠিত সরকারের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে জনমনে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি কিছু মন্ত্রীর অপ্রাসঙ্গিক বক্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশেষ করে নতুন দায়িত্ব পাওয়া কয়েকজন মন্ত্রীর ‘অতিকথন’ এবং দাপ্তরিক এখতিয়ারের বাইরে গিয়ে দেওয়া বক্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সচেতন নাগরিক সমাজ।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নাগরিকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি মন্ত্রীদের আচরণের বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিনেতা সোহেল রানা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, গত তিন দিনে দেশের সরকার প্রধান হিসেবে বাংলাদেশের জনসাধারণ অত্যন্ত আনন্দ এবং আশার সঙ্গে গ্রহণ করেছে আপনাকে। কিন্তু কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন। কোনো বিশেষ সংবাদ ব্যতিরেকে তাদের প্রেসের সম্মুখে এসে টিভি এবং প্রিন্ট মিডিয়ায় চেহারা দেখানোর কোনো প্রয়োজন নেই ডিপার্টমেন্টের কোনো সংবাদ ওই ডিপার্টমেন্টের কোনো মুখপাত্র দিলেই চলবে। বিশেষ প্রয়োজনে তাদের আসার প্রয়োজন হলে আপনার সঙ্গে কথা বলে তাদের প্রেসের সম্মুখে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।

তিনি বলেন, ‘হব স্টেপ জাম্প’ করে নতুন যারা কর্মী থেকে এমপি এবং এমপি থেকে মিনিস্টার হয়েছেন তারা কয়েকজন ভুলে গেছেন, এই মুহূর্তে তারা রাজনৈতিক দলের নেতা হিসেবে মানুষের সামনে বক্তব্য পেশ করছেন না। তাদের কিছু টালমাটাল বক্তব্য দলের ওপর এবং আপনার ওপরও বর্তাবে। কেউ কেউ তো নিজের দপ্তরের বাইরে জিহাদ ঘোষণা করছেন। এখন থেকে লাগাম টেনে না ধরলে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে। আপনাকে আবারও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

কালবেলা/আরএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X