কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

‘এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন’, জামায়াত আমিরের ক্ষোভ

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

নিজের বক্তব্যের ভুল ব্যাখ্যা ও উপস্থাপনার অভিযোগে গণমাধ্যমের একটি অংশের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেছিলেন।

সেখানে তিনি বলেছিলেন— শেখ হাসিনা যে নীতি অনুসরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, বিএনপিও যদি একই নীতি অনুসরণ করে অগ্রসর হয়, তবে কি তারা প্রমাণ করতে চায় যে ব্যক্তি হিসেবে শেখ হাসিনা খারাপ ছিলেন কিন্তু তার নীতি ভালো ছিল?

ডা. শফিকুর রহমানের দাবি, তার এই বক্তব্যের মূল সুর বা ‘সেন্স’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিবর্তন করে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। তিনি অভিযোগ করেন, কয়েকটি জাতীয় মিডিয়া বিএনপিকে বাদ দিয়ে উল্টো তাকেই লক্ষ্যবস্তু বানিয়েছে।

গণমাধ্যমের এমন নেতিবাচক ভূমিকার সমালোচনা করে জামায়াত আমির লেখেন, কয়েকটি জাতীয় মিডিয়া আমার বক্তব্যের সেন্স পাল্টিয়ে দেওয়ার অসৎ উদ্দেশ্যে বিএনপিকে ছেড়ে দিয়ে আমাকেই উল্টো ধরেছে। এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা। এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন?

কালবেলা/আরএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X