কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

এক ডোমেইন কিনতেই কনটেন্ট ক্রিয়েটরের খরচ ১৫ কোটি টাকা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নাস ডেইলিকে নিয়ে গ্রাফিক্স। ছবি: সংগৃহীত
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নাস ডেইলিকে নিয়ে গ্রাফিক্স। ছবি: সংগৃহীত

শুনতে অবাক লাগলেও শুধু একটি ডোমেইন কিনতেই ১৫ কোটি টাকা খরচ করেছেন এক কনটেন্ট ক্রিয়েটর। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। এজন্য তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় ১০ বছর। দীর্ঘ প্রতীক্ষার পর নিজের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছেন তিনি।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে নিজের যাত্রা তুলে ধরেছেন ‘নাস ডেইলি’ নামে পরিচিত এ কনটেন্ট ক্রিয়েটর। তিনি বলেন, ‘আমি ১৫ কোটি টাকা খরচ করে একটি জিনিস কিনেছি। এটা কোনো অ্যাপার্টমেন্ট কিংবা বিলাসবহুল গাড়ি না। এটি কেবল একটি ডোমেইন নাম।’

জনপ্রিয় এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আমি গত ১০ বছর ধরে ডোমেইনটি পাওয়ার চেষ্টা করছি। অবশেষে আমি তা কেনার সামর্থ্য অর্জন করেছি। আমি এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, কারণ আপনারা গত ১০ বছর ধরে আমার সঙ্গে ছিলেন।’

নিজের যাত্রা শুরুর গল্প তুলে ধরে তিনি জানান, যখন আমি নুসায়ের ইয়াসিন হিসেবে নাস কোম্পানি শুরু করি, তখন আমার কাছে কোনো টাকা ছিল না। এমনকি কোনো গার্লফ্রেন্ড বা চাকরিও ছিল না। শুধু আমি একাই এ যাত্রা শুরু করেছিলাম। এ সময় আমার একটা ক্যামেরা ও বিপুল ইচ্ছাশক্তি ছাড়া আর কিছুই ছিল না। এভাবেই দর্শকদের আমি সারা পৃথিবী ঘুরে দেখিয়েছি।

১০০টিরও বেশি দেশের মানুষের গল্প নিয়ে ভিডিও বানিয়েছেন উল্লেখ করে এ কনটেন্ট ক্রিয়েটর জানান, আরবিতে ‘নাস’ অর্থ মানুষ। আর এখন অবশেষে আমার কাছে এত টাকা হয়েছে যে, আমি আমার স্বপ্নের জিনিসটি কিনতে পেরেছি। আর সেটা হলো নাস.কম। তিন অক্ষরের এই ডোমেইন নামটি আমি কিনেছি এক দশমিক ২৫ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা। যদি কারও এটি পাওয়ার কথা হয়, তাহলে সেটা আমারই হওয়া উচিত।

তিনি আরও জানান, এখন থেকে nas.io-এর নাম পরিবর্তন হয়ে হচ্ছে nas.com। এই প্ল্যাটফর্মের লক্ষ্য হলো দর্শকদের নিজের জন্য কাজ করতে সাহায্য করা এবং এআই ব্যবহার করে নিজের অনলাইন ব্যবসা শুরু করতে সহায়তা করা।

আমি এই ডোমেইন কিনেছি বড় বড় প্ল্যাটফর্ম যেমন শপিফাই, উইক্সির সঙ্গে প্রতিযোগিতা করার জন্য। নাস.কম হবে আরও সহজ, এআই নির্ভর এবং জীবনঘনিষ্ঠ। ডোমেইনটির জন্য ৫ বছর ধরে দরকষাকষি এবং সঞ্চয় করেছি।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে নাস বলেন, ‘আমার বাবা-মা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। আপনারা আমাকে বোকাও বলতে পারেন। কিন্তু আমার জায়গা থেকে সম্পূর্ণ স্বার্থক। ১০ বছর কঠোর পরিশ্রম করেছি। আগামী ১০ বছর নাস.কম নিয়েই কাজ করব। এখন সত্যিই বড় খেলায় নেমেছি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

১১

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১২

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

১৩

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

১৪

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

১৫

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

১৬

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

১৭

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

১৮

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

১৯

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

২০
X