কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৮:১৯ পিএম
আপডেট : ০১ মে ২০২৬, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

নাহিদের বক্তৃতা শুনে মন ভালো হয়ে গেছে : ফাহাম

লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম । ছবি : সংগৃহীত
লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম । ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রশংসা করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। তিনি বলেছেন, ‘নাহিদের বক্তব্য শুনে ভালো হয়ে গেছে। আমাদের এই তরুণ ছেলেরা সংসদে চমৎকার বলছে।’

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফাহাম আব্দুস সালাম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের মতো এমন প্রাণবন্ত সংসদ আমরা গত ১৭ বছর দেখি নাই। জুলাই গণঅভ্যুত্থানের এটি সবচেয়ে বড় পাওয়া যে সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।’

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। সেদিন রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠের মাধ্যমে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। সংসদ নিয়ে নিজের অভিজ্ঞতার কথাই ফেসবুক পোস্টে প্রকাশ করেন ফাহাম।

তরুণ সংসদ সদস্যদের গঠনমূলক বক্তব্য সংসদের প্রাণবন্ততা বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সংসদে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে শালীন ও সভ্য আচরণ লক্ষ্য করা যাচ্ছে, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।’

বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, ‘গতকাল (২৯ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিরোধী দলের একজন নেতা অসুস্থ হলে দেখার জন্য ছুটে গেছেন। সকল সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ যে তারা সিভিলাইজড আচরণ করছেন। এরকম সভ্য আচরণই আমরা আপনাদের কাছে দেখতে চাই।’

ফাহাম বলেন, স্পিকারের দক্ষ পরিচালনায় এই সংসদের কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। বিরোধী দলগুলোকেও বিশেষ ধন্যবাদ যে তারা সংসদে পার্টিসিপেট করছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫টি। অধ্যাদেশ ছিল ১৩৩টি। অধ্যাদেশগুলোর বিপরীতে বিল পাশ হয়েছে ৯১টি। এর মধ্যে বৃহস্পতিবার দুটি বিলসহ মোট ৯৪টি বিল পাশ হয়েছে। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও এ অধিবেশনে ৫টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং ২টি বিশেষ কমিটি গঠিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্তের পথে, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

মসজিদের ইমামের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১০

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১১

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১২

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৩

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১৪

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১৫

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১৬

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

১৭

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

১৮

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

১৯

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

২০
X