কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৪:৫৩ এএম
অনলাইন সংস্করণ

একদল সংঘবদ্ধভাবে মিথ্যা প্রচার করছেন : তাসনিম জারা

ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত
ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি উল্লেখ করে বলেছেন, ‘একদল সংঘবদ্ধভাবে মিথ্যা প্রচার করছেন যে নির্বাচনের পর আমি নাকি আমার নির্বাচনী এলাকায় পা রাখিনি।’

রোববার (৩১ মে) রাত ৯টা ২৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘একদল সংঘবদ্ধভাবে মিথ্যা প্রচার করছেন যে নির্বাচনের পর আমি নাকি আমার নির্বাচনী এলাকায় পা রাখিনি। আমি ঢাকা-৯-এর কোন এলাকায় কখন যাই, তা ঢোল পিটিয়ে জানাই না। ছবিও সব সময় পোস্ট করি না। এই কয়েক মাসে আমরা আসলে কী করেছি, সংক্ষেপে বলি।

যখন বহু পরিবারকে ১৪০০ টাকা দামের এলপিজি সিলিন্ডার ২২০০–২৩০০ টাকায় কিনতে হচ্ছিল, তখন আমরা সরাসরি কোম্পানির সঙ্গে কথা বলে, সরকার-নির্ধারিত দামে সেগুলো মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। কয়েকশ পরিবারের জন্য এটা করেছি, যার একটি ছবিও অনলাইনে পোস্ট করা হয়নি। আমি ‘গ্যাস নেই তো বিল নেই’ সংসদে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম; নির্বাচিত না হওয়ায় সেটা আর সম্ভব হয়নি। তাই যেটুকু আমার সাধ্যে ছিল, সেটুকু করেছি।

স্থানীয় মেয়েদের মাদ্রাসায় গিয়ে তাদের কথা শুনেছি, যাদের খোঁজ আমাদের রাজনীতি খুব একটা নেয় না। কেউ অসুস্থ হয়ে হাসপাতালে আছেন শুনে তাঁর পাশে গিয়ে বসেছি। মানুষের ঘরে গিয়েছি, তাঁদের প্রতিদিনের সমস্যার কথা শুনেছি। রাস্তায় দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলেছি, এক সাথে ইফতার করেছি, তারাবিহ পড়েছি।

নির্বাচনের পর ঢাকা-৯-এর সাত-আট লাখ মানুষের সবার সঙ্গে কি আমার দেখা হয়েছে? না। কিন্তু এর মধ্যে হাজার হাজার মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আর এটা আমি করে যাব।

যারা মিথ্যা প্রচার করছেন যে- আমি এলাকায় যাই না, তাদের কৌশলটা পুরোনো। একই মিথ্যা যথেষ্ট বার, যথেষ্ট অ্যাকাউন্ট থেকে বলতে থাকো, যাতে একসময় সেটা সত্য বলে চালানো যায়।’

পোস্টে এনসিপির সাবেক এ নেত্রী বেশ কিছু ছবিও আপলোড করেন।

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X