ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৬:৫৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের পরামর্শে মিরপুরে লাভবান প্রোটিয়ারা

তামিমের পরামর্শেই মিরপুরে ভালো করেছে প্রোটিয়ারা। ছবি : সংগৃহীত
তামিমের পরামর্শেই মিরপুরে ভালো করেছে প্রোটিয়ারা। ছবি : সংগৃহীত

মিরপুরের উইকেট কেমন? বোধ করি অনেক সময় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও এটা ঠিকঠাক বুঝতে পারেন না। সেখানে প্রতিপক্ষের জন্য তো রহস্যই হওয়ার কথা। স্লো টার্ন এই উইকেট নিয়ে ভবিষ্যদ্বাণী করাও কঠিন। সেখানে ঠিক ৯ বছর পর বাংলাদেশ সফর করা দক্ষিণ আফ্রিকার জন্যও ব্যাপারটা রহস্যময়ই ছিল। তবে তাদের সহযোগিতা মিলেছে বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের পরামর্শেই।

আরেকটু খোলাসা করে বললে, কেশভ মহারাজকে মিরপুরের উইকেট নিয়ে ধারনা দিয়েছিলেন তামিম। সেটাকে ম্যাচে কাজে লাগানোর চেষ্টা করেছেন এই প্রোটিয়া স্পিনার। প্রথম ইনিংসে তিন উইকেট ও দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত সমান সংখ্যক উইকেট পেয়েছেন কেশভ—বলা যেতে পারে তামিমের পরামর্শে লাভবান প্রোটিয়ারাই।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার একাদশে ভিন্নতা আছে। যেখানে এক পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। সেখানে দুই স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজায় প্রোটিয়ারা। টেস্টের তৃতীয় দিন শেষে তাদের সিদ্ধান্ত যে মন্দ ছিল না, সেটা বুঝাই গেছে। কখনো পেসার, কখনোবা স্পিনার—দুই বিভাগেই সফলতা পাচ্ছে তারা। অবশ্য তাদের এই সফলতার সঙ্গে মিশে গেছে তামিমের নামও। বিশেষ করে পূর্বপরিচয় থেকেই তামিম থেকে পরামর্শ নিয়েছিলেন কেশভ। সেটা এখন গণমাধ্যমেও চলে এসেছে। বিষয়টি নিয়ে তৃতীয় দিন শেষে প্রশ্ন করা হয়েছিল প্রোটিয়া স্পিনারকে। সরল স্বীকারোক্তিতে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি তাকে একটি মেসেজ পাঠিয়েছিলাম। তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে, অবশ্যই বিপিএলে খেলেছিলাম বলে। আমি কন্ডিশন নিয়ে কিছু ধারণা পেতে চাচ্ছিলাম এবং কীভাবে কী করা যায়। এ উইকেট কেমন আচরণ করে, সেটা নিয়ে সে (তামিম) আমাকে কিছু ধারণা দিয়েছে।’

তামিমের পরামর্শ যে ভুল ছিল না সেটাও নিশ্চিত করেছেন কেশভ। এমনকি এটি তার দলকেও উপকৃত করেছে বলে জানান তিনি, ‘এটা (তামিমের পরামর্শ) আমাদের দলের ক্ষেত্রেও কাজে এসেছে।’

মিরপুর টেস্টের উইকেট নিয়েও একটা পর্যবেক্ষণ দিয়েছেন কেশভ। এ উইকেট দেখার পর দক্ষিণ আফ্রিকার ডারবানের ‘কিংসমিড ক্রিকেট গ্রাউন্ডের’ মতোই মনে হয়েছে তার। সেটা প্রথম দিকে একটু হার্ড থাকলেও ধীরে ধীরে স্পিন সহায়ক হয়ে উঠে। মিরপুরকেও কেশভের কাছে সেরকমই লেগেছে। আপাতত মিরপুরে বাংলাদেশের লিড ৮১ রান। দক্ষিণ আফ্রিকার লক্ষ্যও নাজমুল হোসেন শান্তর দলকে যতটা দ্রুত সম্ভব গুটিয়ে দেওয়া এবং ম্যাচ জেতা। অবশ্য প্রথম ইনিংসে ব্যাট হাতে ভালো সংগ্রহ পাওয়াতেই নিজেদের আরামদায়ক অবস্থানেই দেখছেন এই প্রোটিয়া স্পিনার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১০

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১১

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১২

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৩

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৪

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৫

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৬

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৭

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৮

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৯

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

২০
X