ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ফ্লাইট মিস করলেন ফারুক আহমেদ

বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত
বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

সিলেটে জাতীয় লিগের (এনসিএল) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের। কিন্তু নির্ধারিত সময়ে ফ্লাইট ধরতে না পেরে যাওয়া হয়নি তার। এমনকি আরেকটি ফ্লাইটের জন্য অপেক্ষা করেও শেষ পর্যন্ত আর যাওয়া হলো না বিসিবি প্রেসিডেন্টের। পরে বিসিবির অন্য পরিচালকদের মাধ্যমে জাতীয় লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার ফ্লাইটে ঢাকা থেকে সিলেট যাওয়ার কথা ছিল ফারুক আহমেদের। একই বিমানের টিকিট নিয়েছিলেন আরেক পরিচালক ফাহিম সিনহাও। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিমান ধরতে ব্যর্থ হন বিসিবি প্রেসিডেন্ট। যদিও ফাহিম সিনহা ঠিকই ফ্লাইট ধরে সিলেটে পৌঁছে যান।

এরপর আরেকটি ফ্লাইটের টিকিট সংগ্রহ করেন ফারুক আহমেদ। বিকেল সাড়ে ৩টায় সেটা হওয়ার কথা ছিল। কিন্তু এবার ফ্লাইট দেরিতে হওয়াতে আর যাওয়া হয়নি তার। পরে বাসায় ফিরে যান তিনি। এতে করে টুর্নামেন্টের শেষ পর্বে আর অংশ নিতে পারলেন না বিসিবি প্রেসিডেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১০

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১১

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১২

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৩

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৬

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৭

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৮

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৯

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

২০
X