ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল কনসার্ট: কে কখন মাতাবেন মঞ্চ

বিপিএল কনসার্ট। ছবি : সংগৃহীত
বিপিএল কনসার্ট। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে বিশাল মহাযজ্ঞ চলছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে অনুষ্ঠিত হবে ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’। বর্ণিল এই কনসার্টে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান এবং তার দল। সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস, অ্যাভোয়েড রাফাসহ অনেকেই।

শুধু তাই নয়, মঞ্চে বাংলাদেশি শিল্পীদের মধ্যে পারফর্ম করতে দেখা যাবে মুজা, জেফার রহমান, সঞ্জয় ও হান্নানকে। ঢাকায় সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হবে জমকালো এই অনুষ্ঠান। শুধু গানই নয়, জুলাই গণঅভ্যুত্থানের ওপরও থাকছে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়াও উপদেষ্টা হাসান আরিফের জন্যও জানানো হবে শোক।

খোঁজ নিয়ে জানা গেছে, অ্যাভোয়েড রাফাকে দিয়ে শুরু হবে গানের অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে পাঁচটা পর্যন্ত মঞ্চ মাতাবেন তিনি। এরপর ২০মিনিট বিরতি দিয়ে মঞ্চে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ৫টা ৩৮ মিনিটে মঞ্চে উঠবেন জেফার ও তার দল। ২মিনিটের একটি শো’তে জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরবেন তারা।

পরের ২০মিনিট মঞ্চে থাকবেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে এক মিনিটের শোক পালন করবেন। ৬টা থেকে পরের এক ঘণ্টা মঞ্চ কাঁপাবেন জেফার, মুজা, সঞ্জয়রা। সন্ধ্যা ৭টায় উঠবে মাইলস। একঘণ্টা মঞ্চে থাকবে তারা। এরপর ৩০মিনিট পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজেদের বক্তব্য তুলে ধরবেন। আসল চমক রাহাত ফাতেহ আলী খান মঞ্চে উঠবেন রাত সাড়ে ৮টায়। ৩ ঘণ্টা মঞ্চে থাকবেন তিনি। এরজন্য অবশ্য সাড়ে ৩ কোটি টাকাও নিচ্ছেন এই পাকিস্তানি সঙ্গীত শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X