স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জরুরি বৈঠকে বিসিবি, জানা গেল কারণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড । ‍ছবি : কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড । ‍ছবি : কালবেলা

এশিয়া কাপ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে তারা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শনিবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবির বোর্ড পরিচালকরা।

মিরপুর স্টেডিয়ামে দুপুর ২টা থেকে বোর্ড কর্তাদের এই মিটিং শুরু হওয়ার কথা। গণমাধ্যম সূত্রে জানা গেছে, আসন্ন বিসিবির নির্বাচনই বোর্ড মিটিংয়ের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। এ ছাড়া ইজিএম ও এজিএমের সম্ভাব্য সূচি নিয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটনের ক্লাব ক্রিকেট সংগঠকদের সম্ভাব্য কাউন্সিলর তালিকা চূড়ান্ত করা নিয়েও কথা হবে বলে ইঙ্গিত মিলেছে।

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অক্টোবরে আগামী পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দেয়। তিন সদস্যের এই নির্বাচন কমিশন সংবিধান ও নিয়ম অনুযায়ী নির্বাচনের সব কার্যক্রম পরিচালনা করবে।

ঘোষিত তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম—বর্তমানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান। কমিশনের অপর সদস্য হিসেবে থাকছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১০

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১২

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৩

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৪

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৫

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৬

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৭

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৮

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৯

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

২০
X