স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের এবারের আসরে শনিবারের ম্যাচটি হয়ে উঠেছে ‘গ্রুপ অব ডেথ’-এর সবচেয়ে বড় আকর্ষণীয় ম্যাচ। বাংলাদেশ ও শ্রীলঙ্কা—দুই পরিচিত প্রতিপক্ষ মুখোমুখি হচ্ছে এমন এক ম্যাচে, যেখানে হারলে সুপার ফোর নিশ্চিত করা হয়ে উঠবে কঠিন।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই দেখিয়েছে দাপট। আবুধাবিতে হংকংকে উড়িয়ে দিয়েছে লিটন দাসের দল। পেসারদের আগ্রাসী সূচনা আর শুরুর ব্যাটারদের পরিপক্ব ব্যাটিং—সব মিলিয়ে পূর্ণাঙ্গ এক জয় পেয়েছে টাইগাররা। দারুণ জয়ের পর ক্রিকেট সমর্থকদের মনে একটাই প্রশ্ন, দ্বিতীয় ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ।

এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকে টাইগারদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। তাওহীদ হৃদয় হংকং ম্যাচে ধীরগতির ব্যাটিং করলেও আরেকটি সুযোগ তিনি পেয়ে যাবেন বলেই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, রিশাদ প্রতিপক্ষ বিবেচনায় হংকংয়ের বিপক্ষে কিছুটা খরুচে বোলিং করলেও তার ওপরই আস্থা রাখার সম্ভাবনা বেশি টিম ম্যানেজমেন্টের। কারণ, ব্যাট হাতে রিশাদের শেষদিকে দ্রুত রান তোলার সামর্থ্য তাকে এগিয়ে রাখবে বাকিদের চেয়ে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ– পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X