বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এক ওয়ানডে ম্যাচে ৯৯ চার, ১২ ছক্কা ও ৭৮১ রান!

ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া নারী দল। ‍ছবি : সংগৃহীত
ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া নারী দল। ‍ছবি : সংগৃহীত

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-ভারত ওয়ানডে ম্যাচে ৪৩ রানের জয় পায় অস্ট্রেলিয়ার মেয়েরা। জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচটি আলোচনায় নিখাদ ব্যাটিং বিনোদনের ম্যাচ হিসেবে যেখানে ভেঙেছে নারী ক্রিকেটের বহু রেকর্ড।

নারী দলের এই ওয়ানডে ম্যাচে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৪১২ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতের মেয়েরাও দারুণ লড়াই করেছে। ৩৬৯ রানে অলআউট হয় তারা। দুই দল মিলিয়ে এই ম্যাচে রান হয়েছে ৭৮১। যা নারী ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ।

ভারতের বিপক্ষে করা ৪১২ রান মেয়েদের ওয়ানডেতে যৌথভাবে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ইনিংস। ১৯৯৭ বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষেও সমান রান করেছিলো তারা। দুই দল মিলিয়ে মোট ৯৯টি চার ও ১২টি ছক্কা হয়েছে এই ম্যাচে। অর্থাৎ, এক ওয়ানডে ম্যাচেই ১১১টি চার-ছক্কা দেখেছে দর্শকরা। মেয়েদের ওয়ানডেতে বাউন্ডারির সেঞ্চুরি এই প্রথম।

নারী ওয়ানডেতে এই প্রথম চারশো রান হজম করল ভারত। এর আগে অস্ট্রেলিয়ার কাছে ৩৭১ রান হজম করেছিলো তারা। রান তাড়ায় সব দল মিলিয়ে ভারতের ৩৬৯ রানই এখন সর্বোচ্চ। আগের সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার, গত বছর বেঙ্গালুরুতে ভারতের ৩২৫ রানের জবাবে তারা থামে ৩২১ রানে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X