স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে হারানোর পর ফাইনালে উঠতে যে সমীকরণ বাংলাদেশের সামনে

ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে। ‍ছবি : সংগৃহীত
ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে। ‍ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝলমলে ফিফটির ওপর ভর করে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে স্বপ্নের সূচনা করল টাইগাররা। এই জয়ের ফলে ফাইনালে ওঠার সম্ভাবনা আরও দৃঢ় হলো টাইগারদের।

শনিবার টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। তাদের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দাসুন শানাকা। ৩৭ বলে ৬টি ছক্কা ও ৩ চার হাঁকিয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন লঙ্কান অধিনায়ক। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তবে চাপে পড়েও দলকে সামাল দেন সাইফ হাসান। ৪৫ বলে ৬১ রানের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। তার সঙ্গে তাওহীদ হৃদয় খেলেন ৩৭ বলে ৫৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস, যেখানে ছিল ৪ চার ও ২ ছক্কা। দুজন মিলে গড়েন ৫৪ রানের জুটি, যা ম্যাচে জয় নিশ্চিত করার ভিত্তি গড়ে দেয়।

সুপার ফোরে বাংলাদেশের সামনে রয়েছে আরও দুটি ম্যাচ যেখানে প্রতিপক্ষ হিসেবে টাইগাররা পাবে পাকিস্তান ও ভারতকে। আগামী ২৪ সেপ্টেম্বর লিটন দাসের দল খেলবে ভারতের বিপক্ষে। এরপর দিনই পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ।

ফাইনালে খেলা বাংলাদেশের একেবারে নিশ্চিত হয়ে যাবে যদি সামনের দুটি ম্যাচই জিততে পারে। অন্তত একটি ম্যাচ জিতলেও অবস্থান সুবিধাজনকই থাকবে। সেক্ষেত্রে চলে আসবে রানরেটের হিসাব।

সুপার ফোরে এখন পর্যন্ত কেবল এক ম্যাচ হয়েছে। ফলে বাকি দুই ম্যাচের একটি জিতলে রানরেটের মারপ্যাঁচে পড়বে কি না বাংলাদেশ, তা এখনো বলা যাচ্ছে না। লঙ্কানদের হারিয়ে দারুণ আত্মবিশ্বাস পাওয়া লিটন-মুস্তাফিজরা চাইবেন পরবর্তী দুই ম্যাচ জিতে দাপটের সঙ্গেই ফাইনালে পা রাখতে। আর সেটি করতে পারলে এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X