স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান

জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান। ‍ছবি : সংগৃহীত
জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান। ‍ছবি : সংগৃহীত

এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এ মাসেই জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এই তথ্য নিশ্চিত করেছে। আগামী ২০ অক্টোবর থেকে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। এ ছাড়া এই সফরে দুই দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। ২৯, ৩১ অক্টোবর ও ২ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

ইতোমধ্যেই আয়ারল্যান্ড, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। আফগানদের বিপক্ষে এই ফরম্যাটে এটি তাদের এ বছরের ১০ম ম্যাচ হতে যাচ্ছে। এদিকে এক বছরেরও কম সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১০ মাস আগে জিম্বাবুয়ে গিয়েছিল তারা। তিন ফরম্যাটেই সফরকারী আফগানিস্তান জয় তুলে নেয়।

জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেছেন, ‘আরো একবার আফগানিস্তানকে স্বাগত জানানোর সুযোগ পেয়ে আমরা দারুণ আনন্দিত। এবার হারারেতে একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যে লড়াইটা বেশ জমে ওঠে এবং সকলে সেটা উপভোগ করে। এবারের সিরিজটা আমাদের সমর্থকদের জন্য আরও বেশি উপভোগ্য হবে বলে আমরা আত্মবিশ্বাসী।

একনজরে সূচি- টেস্ট : ২০-২৪ অক্টোবর; প্রথম টি-টোয়েন্টি : ২৯ অক্টোবর; দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩১ অক্টোবর; তৃতীয় টি-টোয়েন্টি : ২ নভেম্বর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১০

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১১

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১২

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৩

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৪

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৫

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৬

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৭

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৮

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৯

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

২০
X