স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
জিম্বাবুয়ে ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। ফিটনেস জটিলতার কারণে শ্রীলঙ্কা সিরিজ মিস করা পেসার ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে এনে দল সাজিয়েছে তারা। মুজারাবানি ছাড়া বাকি ১৪ জন ক্রিকেটারই ছিলেন সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে।

পেস আক্রমণের নেতৃত্ব দেবেন মুজারাবানি। তার সঙ্গে থাকছেন রিচার্ড এনগারাভা, ব্রাডলি ইভান্স ও তিনোতেন্দা মাপোসা। স্পিন বিভাগে অভিজ্ঞ গ্রায়েম ক্রেমার ও ওয়েলিংটন মাসাকাদজার ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

গ্রায়েম ক্রেমারের প্রত্যাবর্তনটা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রায় সাত বছর পর গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরেন তিনি। ২০১৮ সালের মার্চের পর দীর্ঘ সময় স্বীকৃত ক্রিকেটের বাইরে ছিলেন এই স্পিনার।

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে জিম্বাবুয়ের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সিকান্দার রাজা। তবে সহ-অধিনায়কের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলবে ‘সি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ওমান ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি, আর জিম্বাবুয়ের অভিযান শুরু হবে তার দুই দিন পর।

জিম্বাবুয়ে স্কোয়াড

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেত, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্রাডলি ইভান্স, ক্লাইভ মাদান্দ, তিনোতেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা ও ব্রেন্ডন টেলর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X