স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপেও এশিয়া কাপের মতো আচরণ করবে ভারত!

ক্রিকেটারদের কড়া নির্দেশনা দিয়েছে বিসিসিআই। ‍ছবি : সংগৃহীত
ক্রিকেটারদের কড়া নির্দেশনা দিয়েছে বিসিসিআই। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। টুর্নামেন্টজুড়েই মাঠের বাইরের নানা কাণ্ডে আলোচনায় ছিল এই দুই দল। বিশেষ করে দুই দলের ক্রিকেটারদের হ্যান্ডশেক না করা বেশ আলোচনার জন্ম দেয়। এশিয়া কাপের মতো বিশ্বকাপেও একই আচরণ করতে যাচ্ছে ভারত।

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচের আগে ক্রিকেটারদের সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ছেলেদের মতো নারী বিশ্বকাপে একই কাজ করতে দেখা যাবে হারমানপ্রীত কৌরদেরও। অর্থাৎ পাকিস্তান ম্যাচে তাদের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না ভারতের নারী ক্রিকেটাররা।

রোববার (৫ অক্টোবর) শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের নারী দলের মুখোমুখি হবে ভারত। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বোর্ড থেকে ক্রিকেটারদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলায়। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাবেন না। বোর্ডের কর্তারা দলকে এই বার্তা দিয়ে দিয়েছেন। সেই কথা মেনে চলবেন ক্রিকেটাররা।’

অর্থাৎ রোববারের ম্যাচেও করমর্দন দেখা যাবে না হারমানপ্রীত কৌর ও ফাতিমা সানার মধ্যে। তবে বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া এই ব্যাপারে ধোঁয়াশা রেখেছেন। তিনি বলেন, ‘আমি এখনই কিছু বলব না। তবে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক একই রয়েছে। তাতে কোনো বদল হয়নি। সব নিয়ম মেনে কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। আমি শুধু এটাই বলতে পারি যে এমসিসির সব নিয়ম মানা হবে। তবে হ্যান্ডশেক হবে কিনা সেই বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।’

ইতোমধ্যেই নারী বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X